স্কুল আর সিনেমা হল
ভাবছি সেই শিশুদের কথা যারা ক্লাস করতে করতেই টের পায় একটু পরেই বিদায় নিতে হবে
দুপুরের পর ক্লাসরুমে থাকাটা একেবারেই নিরাপদ নয়
কারণ এরপর সচল হবে সিনেমা হল
সিনেমা শুরু হলেই প্রেক্ষাগৃহ থেকে ছুটে আসবে আওয়াজ সেই আওয়াজে পড়াশোনা চালিয়ে যাওয়ার কোনো উপায়ই আর থাকবে না
সিরাজগঞ্জের বড় চামতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা বলা হচ্ছে
নদীগর্ভে বিলীন হয়ে গেছে স্কুলের ভবনটি
কয়েক দফা স্থানান্তরের পর শেষ পর্যন্ত তার ঠাঁই হলো কৈজুরী ইউনিয়নের জামিরতা বাজারে
বাজারের পাশেই সিনেমা হল
সুতরাং ওদের জন্য দুপুর দুইটায় ছুটি ছাড়া আর গত্যন্তর নেই
একটু চাইলেই কিন্তু এ সমস্যার সমাধান হয়ে যায়
যে জায়গায় ছিল স্কুল সেখানে আবার উঠেছে চর
এখন সেখানে স্কুলটিকে নিয়ে গেলে শিশুরা ক্লাস করতে পারবে ঠিকমতো
কিন্তু প্রভাবশালীদের বাধা আর আমলাতান্ত্রিক জটিলতা সেটা হতে দিচ্ছে না
আচ্ছা যেই প্রভাবশালী মহল আর আমলাতন্ত্রের কথা বলা হয়েছে ২৯ নভেম্বর প্রথম আলোর বিশাল বাংলায় ছাপা হওয়া খবরটিতে তারা কি তাদের সন্তানদের কথা ভাবে না সিনেমা হল ও বিদ্যালয়ের দূরত্ব কতটা হওয়া উচিত সেটাও জানে না তা ছাড়া একই জায়গায় যেখানে আছে পাঁচটি স্কুল সেখানে জেগে ওঠা চর এলাকার তিন কিলোমিটারের মধ্যে কোনো স্কুল নেই—এই তথ্যও কি তাদের বিবেচনাবোধকে নাড়া দেয় না
খবরটি পড়ে খারাপ লাগে
হায়! আমরা আমাদের শিশুদের কতটাই না অবহেলা করি!
জাহীদ রেজা নূর
পাঠকের চিঠি
পথ যেন হয় শান্তির
ছুটির দিনে ৫৬১তম সংখ্যায় চাকায় চাকায় চক্কর শিরোনামে প্রকাশিত লেখাটিতে বর্ণিত মোহাম্মদ আবুল হোসেনের উদ্যোগ আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে
গত ১৬ সেপ্টেম্বর এক অনাকাঙ্ক্ষিত বাস দুর্ঘটনার শিকার হন আমার বড় ভাই ফলে এসপ্লেনেকটমি করা হয়
এ ছাড়া গত ১০ অক্টোবর সাভারের আমিনবাজার এলাকায় যাত্রীসহ একটি বাস সেতু থেকে ছিটকে ডুবে যায় যাতে অনেক যাত্রী প্রাণ হারায়
এভাবে প্রায় প্রতিদিনই শুধু সড়ক দুর্ঘটনার নিষ্ঠুর শিকার হয়ে অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে আর অনেককেই বরণ করে নিতে হচ্ছে পঙ্গুত্ব
সড়ক দুর্ঘটনায় অকালমৃত্যু রোধে এ ধরনের উদ্যোগের পাশাপাশি আমাদের সবাইকে সচেতন হতে হবে
তাই আমি মনে করি আবুল হোসেনের স্লোগান পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়-এর সঙ্গে আমাদের সবার একাত্ম হওয়া উচিত
শিমুল
তৃতীয় বর্ষ
ময়মনসিংহ মেডিকেল কলেজ
সত্যিকারের সবজান্তা
বৈশ্বিক উষ্ণতা 
 নাসার গোডার্ড ইনস্টিটিউট অব স্পেস স্টাডিজের মতে ১৮৮০ সালের পর থেকে বিশ্বে গড়ে তাপমাত্রা ১ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইট দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে
এই বৃদ্ধি বেশির ভাগই হয়েছে বিগত দশকগুলোতে
 মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় জলবায়ু তথ্যকেন্দ্রের হিসাব অনুযায়ী শুধু ২০০৫ সালে উপকূলীয় এলাকায় হারিকেনের আঘাতের ফলে ১০০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে
 ১৯৯৮ সাল ছিল উষ্ণতম বছর
২০০২ ও ২০০৩ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় উষ্ণতম বছর
বিগত কয়েক শতাব্দীর ২০টি উষ্ণতম বছর ১৯৯৭-২০০৮ সময়ের মধ্যে
 বার্ষিক কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির ৭৫ শতাংশ কারণ জ্বালানি হিসেবে ফসিল ফুয়ে ব্যবহার
 ২০০৬ সালের হিসাব অনুযায়ী বিশ্বে মোটরগাড়ির সংখ্যা প্রায় ৮৮ কোটি এবং প্রতিবছর এ সংখ্যা এক লাখ ৬০ হাজার করে বৃদ্ধি পাচ্ছে
 ১৯০০ সালে বাতাসে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব ছিল ২৯০ পিপিএম
১৯৫৯ সালে তা দাঁড়ায় ৩১৬ পিপিএম
বৃদ্ধির হার প্রতিবছর দশমিক ৪৪ পিপিএম
উদ্বেগের বিষয় ২০০৯ সালে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্বের পরিমাণ ২০৯ পিপিএম
বৃদ্ধির হার প্রতিবছর প্রায় ১ দশমিক ৪২ পিপিএম
 বাতাসের কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব সবচেয়ে বেশি বৃদ্ধি পায় ১৯৯৭-৯৮ সালে
২ দশমিক ৮৭ পিপিএম
ওয়েবসাইট অবলম্বনে সামসুল আলম
উপসর্গের কাজ নতুন শব্দ গঠন করা  বাংলা ২য় পত্র
২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৮
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা
বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৭
প্রিয় শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্রে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে
তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো
তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে
সমাস 
প্রশ্ন উপমান কর্মধারয় সমাস কোনটি
উত্তর ঘনশ্যাম/তুষারশুভ্র
প্রশ্ন যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কী
উত্তর সমস্যমান পদ
প্রশ্ন কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়
উত্তর অব্যয়ীভাব সমাসে
প্রশ্ন রূপক কর্মধারয়-এর সমস্তপদ কোনটি
উত্তর বিষাদসিন্ধু
প্রশ্ন খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ কোনটি
উত্তর মাছিমারা
প্রশ্ন পঞ্চনদ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি
উত্তর পঞ্চ নদের সমাহার
প্রশ্ন দা-কুমড়া কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ
উত্তর বিরোধার্থক দ্বন্দ্ব
প্রশ্ন কোনটি পরপদ প্রধান সমাস
উত্তর কর্মধারয়
প্রশ্ন নিত্য সমাসের উদাহরণ কী
উত্তর দেশান্তর গ্রামান্তর দর্শনমাত্র গৃহান্তর আমরা
প্রশ্ন অরুণরাঙা কোন সমাসের উদাহরণ
উত্তর উপমান কর্মধারয়
প্রশ্ন পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে কোন সমাস গঠিত হয় উত্তর উপপদ
প্রশ্ন কোনটি অব্যয়ী ভাব সমাসের উদাহরণ
উত্তর আমৃত্যু
প্রশ্ন চন্দ্রমুখ-শব্দের ব্যাসবাক্য কোনটি
উত্তর চন্দ্রের ন্যায় মুখ
প্রশ্ন কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ
উত্তর রাজপুত্র
প্রশ্ন সাধারণ ধর্মবাচক পদের সঙ্গে উপমান বাচক পদের যে সমাস হয় তাকে কোন কর্মধারয় বলে
উত্তর উপমান কর্মধারয়
প্রশ্ন বহুব্রীহি শব্দের অর্থ কী উত্তর বহুধান
প্রশ্ন সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন যতি চিহ্নের ব্যবহার হয়
উত্তর হাইফেন চিহ্ন
প্রশ্ন আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে-এখানে রাঘবে কোন কারকে কোন বিভক্তি
উত্তর অপাদানে সপ্তমী
প্রশ্ন যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কী বলে উত্তর দ্বন্দ্ব সমাস
প্রশ্ন তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান
উত্তর পরপদ
প্রশ্ন ক্রিয়ার পারস্পারিক অর্থে কোন সমাস হয়
উত্তর ব্যতিহার বহুবীহি
উপসর্গ 
প্রশ্ন প্রতি কোন ভাষার উপসর্গ উত্তর সংস্কৃত
প্রশ্ন উপসর্গের কাজ কী উত্তর নতুন শব্দ গঠন
প্রশ্ন উপসর্গ কী 
উত্তর ভাষায় ব্যবহূত অব্যয়সূচক শব্দাংশ
প্রশ্ন কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে
